ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দুর্নীতি-অনিয়মের অভিযোগে এমপি রোকন উদ্দিন বাবুলকে ঘিরে আদিতমারী বিএনপির সংবাদ সম্মেলন

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
​সোমবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় মূল ধারা ও প্রবীণ নেতাদের তোয়াক্কা না করে নিজস্ব স্বার্থ গুছিয়ে চলছেন। এছাড়া জাতীয় পার্টি, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং স্বার্থান্বেষী মহলের সাথে যোগসাজশে নিজের ইচ্ছামত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করছে।
​অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের পর এমপি রোকন উদ্দিন বাবুল কোনো ধরনের মূল্যায়ন সভা বা এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি। উল্টো কেন্দ্র এবং রংপুর বিভাগীয় তৃণমূলের নির্দেশনা অমান্য করে আগামী ১৮ আগস্ট আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের নাম ভাঙিয়ে একটি বিধিবহির্ভূত সভার আহ্বান করা হয়েছে, যার বিষয়ে মূল বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না।
​সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নির্ধারিত সময় (বেলা ১১টা) শেষে সম্পন্ন ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে এমপির নির্দেশে দুপুরে আদিতমারী উপজেলা দলীয় কার্যালয়ের তালা ভেঙে অনধিকার প্রবেশ করে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি সভা করা হয়, যা তৃণমূল নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তোলে।
​এমতাবস্থায়, আদিতমারীতে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জেলা বিএনপি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। একই সাথে এমপি রোকন উদ্দিন বাবুল ও তার অনুসারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নাদিরুল ইসলাম ইসলাম মানিক উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, আবু ইয়াহিয়া ইউনুছ আহম্মেদ সাবেক সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা যুবদলের আহবায়ক হাসানুল বান্না, সদস্য সচিব আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহারিয়ার আলম রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম,ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইবনে হাবিব কাশুরী চঞ্চল সহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

দুর্নীতি-অনিয়মের অভিযোগে এমপি রোকন উদ্দিন বাবুলকে ঘিরে আদিতমারী বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
​সোমবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় মূল ধারা ও প্রবীণ নেতাদের তোয়াক্কা না করে নিজস্ব স্বার্থ গুছিয়ে চলছেন। এছাড়া জাতীয় পার্টি, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং স্বার্থান্বেষী মহলের সাথে যোগসাজশে নিজের ইচ্ছামত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করছে।
​অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের পর এমপি রোকন উদ্দিন বাবুল কোনো ধরনের মূল্যায়ন সভা বা এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি। উল্টো কেন্দ্র এবং রংপুর বিভাগীয় তৃণমূলের নির্দেশনা অমান্য করে আগামী ১৮ আগস্ট আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের নাম ভাঙিয়ে একটি বিধিবহির্ভূত সভার আহ্বান করা হয়েছে, যার বিষয়ে মূল বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না।
​সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নির্ধারিত সময় (বেলা ১১টা) শেষে সম্পন্ন ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে এমপির নির্দেশে দুপুরে আদিতমারী উপজেলা দলীয় কার্যালয়ের তালা ভেঙে অনধিকার প্রবেশ করে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি সভা করা হয়, যা তৃণমূল নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তোলে।
​এমতাবস্থায়, আদিতমারীতে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জেলা বিএনপি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। একই সাথে এমপি রোকন উদ্দিন বাবুল ও তার অনুসারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নাদিরুল ইসলাম ইসলাম মানিক উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, আবু ইয়াহিয়া ইউনুছ আহম্মেদ সাবেক সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা যুবদলের আহবায়ক হাসানুল বান্না, সদস্য সচিব আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহারিয়ার আলম রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম,ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইবনে হাবিব কাশুরী চঞ্চল সহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন