ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ, বিএনপি নেতার সংবাদ সম্মেলন

লালমনিরহাটে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে ডিলার নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম সিদ্দিক মিলন লিখিত বক্তব্যে বলেন, এনসিপি ছাত্র সংগঠন ছাত্রশক্তি’র লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব আব্দল্লাহিল কাফির মা মেমার্স আব্দুল্লা ট্রেডার্স এর প্রোপাইটার মোছাঃ জহুরা বেগমের কাছ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে তাকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আর সার ডিলার নিয়োগ কার্যক্রম এমপি রোকন উদ্দিন বাবুল নিয়ন্ত্রণ করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
এমপি রোকন উদ্দিন বাবুল লালমনিরহাট ২ (আদিতমারী – কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোনায়েন সিদ্দিক মিলন বলেন, জহুরা বেগমকে অবৈধভাবে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তার সার সংরক্ষণের জন্য কোন গোডাউন নেই, নেই ব্যবসায়ীক কোন অভিজ্ঞতা। এছাড়াও তিনি নিশিদ্ধ ঘোষিত স্থানীয় সাপ্টিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুম আহমেদের ছোট ভাই শামীম আহমেদের স্ত্রী। তার আরেক দেবর ওই ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি এবং আরেক দেবর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়মবহির্ভূতভাবে আওয়ামীলীগ পরিবারে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে তদন্তপূর্বক এই অবৈধ সার ডিলার নিয়োগ দ্রুত বাতিল এবং প্রকৃত যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রাদানের দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, সাপ্টিবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণত সম্পাদক সাজেদুর রহমান সবুজ, ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রাজ্জাক,আদিতমারী-লালমনিরহাট। ২৯-১০-২০২৬

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হাতীবান্ধায় ২৮টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ, বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লালমনিরহাটে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে ডিলার নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন