লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠ বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রদক্ষিণ করে থানা মোড় হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা দলীয় কার্য্যলয়ে উপজেলা যুবদলের আহবায়ক হাসানুল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ন আহবায়ক আব্দুল আলিম,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম অপু প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 
































