ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তেলের দামে আসছে নতুন মোড়, বাড়বে নাকি কমবে?

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কোন দিকে যাবে, তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তেলের দাম কমার আশা জাগালেও অঞ্চলটিতে নতুন করে হামলা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাজারকে চাপে রাখছে, উদ্বেগ বেড়েছে সরবরাহ নিয়েও।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় ১টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৪৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ১৩ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৬৫ সেন্টে নেমে আসে। এর আগের দিন অবশ্য ব্রেন্টের দাম ১ দশমিক ৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশ বেড়েছিল।

তেলের বাজারে এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাইকে চিঠি পাঠিয়েছেন, যাতে শান্তি আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ অবসানে ইরানের কাছে নতুন একটি খসড়া চুক্তি উপস্থাপন করেছেন। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সেটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ফলে আলোচনা সফল হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে ইয়েমেনের হুথিদের হামলা এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনা ঘিরে নিরাপত্তা উদ্বেগ তেলের সরবরাহ নিয়ে শঙ্কা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার আশঙ্কাও বাজারে অনিশ্চয়তা তৈরি করছে।

শান্তি আলোচনা এগোলে সরবরাহ নিয়ে উদ্বেগ কমে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। কিন্তু সংঘাত বাড়লে বা গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা হলে দাম আবারও বাড়তে পারে।

তাই সামনে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে, নাকি কমবে—তা অনেকটাই নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক আলোচনার অগ্রগতির ওপর।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

০ বছরের আশ্রাফের অনন্য কৃতিত্ব, সম্পূর্ণ কুরআন মুখস্থ

তেলের দামে আসছে নতুন মোড়, বাড়বে নাকি কমবে?

আপডেট সময় ০২:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কোন দিকে যাবে, তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তেলের দাম কমার আশা জাগালেও অঞ্চলটিতে নতুন করে হামলা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাজারকে চাপে রাখছে, উদ্বেগ বেড়েছে সরবরাহ নিয়েও।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় ১টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৪৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ১৩ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৬৫ সেন্টে নেমে আসে। এর আগের দিন অবশ্য ব্রেন্টের দাম ১ দশমিক ৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশ বেড়েছিল।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন