ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্রতিপক্ষ দলের এক ফুটবলারের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভাঙার দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নেইমারের ক্লাব সান্তোস চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার ম্যাচের। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। একপর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলেন সান্তোসের এই তারকা। ‘ভিনি জুনিয়র আইন’ হিসেবে পরিচিত নিয়মের আওতায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।সেখানেই অবশ্য ঘটনা শেষ হয়নি। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও শান্ত হননি নেইমার। নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান তিনি। এতে মাঠে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায়। এ ধারায় সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা না মানাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে নির্ধারিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’–এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। মূলত বর্ণবাদী মন্তব্যসহ আপত্তিকর কথাবার্তা আড়াল করার উদ্দেশ্যে মুখ ঢেকে কথা বলার প্রবণতা ঠেকাতেই এ নিয়ম।ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমারনেইমারের জন্য শাস্তিটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে আগের কার্ডের হিসাবের কারণে। সরাসরি লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ছিল তাঁর। নতুন দুই ম্যাচের শাস্তিতে সেই নিষেধাজ্ঞার বাইরে আরও একটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা।এ শাস্তির কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরও এক রাউন্ড মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে লিগের শেষ তিন রাউন্ডে তাঁকে আবার দলে পাওয়ার কথা সান্তোস কোচ কুকার।লাল কার্ড দেখেই ক্ষোভ, প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

আপডেট সময় ১১:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্রতিপক্ষ দলের এক ফুটবলারের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভাঙার দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নেইমারের ক্লাব সান্তোস চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার ম্যাচের। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। একপর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলেন সান্তোসের এই তারকা। ‘ভিনি জুনিয়র আইন’ হিসেবে পরিচিত নিয়মের আওতায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।সেখানেই অবশ্য ঘটনা শেষ হয়নি। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও শান্ত হননি নেইমার। নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান তিনি। এতে মাঠে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায়। এ ধারায় সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা না মানাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে নির্ধারিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’–এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। মূলত বর্ণবাদী মন্তব্যসহ আপত্তিকর কথাবার্তা আড়াল করার উদ্দেশ্যে মুখ ঢেকে কথা বলার প্রবণতা ঠেকাতেই এ নিয়ম।ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমারনেইমারের জন্য শাস্তিটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে আগের কার্ডের হিসাবের কারণে। সরাসরি লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ছিল তাঁর। নতুন দুই ম্যাচের শাস্তিতে সেই নিষেধাজ্ঞার বাইরে আরও একটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা।এ শাস্তির কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরও এক রাউন্ড মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে লিগের শেষ তিন রাউন্ডে তাঁকে আবার দলে পাওয়ার কথা সান্তোস কোচ কুকার।লাল কার্ড দেখেই ক্ষোভ, প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন