কৃষি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও লালমনিরহাট-২,আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, বর্তমান যুব সমাজকে মাদকের ছোবল থেকে ফিরে আনতে মাঠে আনতে হবে। এ জন্য খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার খেলার মাঠে ফিরে আনতে খেলাধুলার জন্য মাঠ তথা স্টেডিয়ামের দরকার। সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে। সে লক্ষে কাজ শুরু করেছে। ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সুস্থ্য বিনোদনের ব্যবস্থা করা হলে মাদকের মত ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করা সম্ভব। ক্রীড়াচর্চাকে জাতির অগ্রগতির চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।
তিনি বুধবার (১৪ অক্টোবর) বিকেলে লালমনিরহাট আদিতমারী শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।”তরুণ প্রজন্মকে মোবাইল ও ডিভাইসের আসক্তি,মাদক ও জুয়া থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তরুণদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
”এমপি বাবুল আরও বলেন”, মাদের সরকার তরুণদের জন্য মাঠের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।” পাশাপাশি গ্রাম পর্যায় থেকে যাতে ভাল খেলোয়ার তৈরি হয় তার জন্যও মাঠ তৈরি করা হবে। এজন্য প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টুডিয়াম করা হবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি আছে। এছাড়া প্রত্যকটি উপজেলায় একটি করে মাঠ নির্মান করা হবে ইতিমধ্যে জমির অধিকতর করা হয়েছে।
সার ডিলার নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমপি বলেন,সার ও ডিলার নিয়ে নানান অভিযোগ শোনা যাচ্ছে। নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের তদন্ত করছেন গোয়েন্দারা। তদন্তে কোন অসঙ্গতি পেলে তা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করা হবে।
সামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায়,কুমড়ীরহাট কাশফুল স্পোটিং ক্লাবের আয়োজনে,এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস,কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বিধান চন্দ্র ও আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,গোড়ল ইউনিয়ন বিএনপির আহবায়ক গজর উদ্দিন পাটোয়ারী, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন,পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান ও কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট ৮ টি দল অংশগ্রহন করবে।উদ্বোধনী খেলায় মর্নিং স্টার ফুটবল একাডেমি লালমনিরহাট ও শঠিবাড়ী ফুটবল একাডেমিকে ১ শুন্য গোলে পড়াজিত করে।
সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে-রোকন উদ্দিন বাবুল
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ১১:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- 30


































