ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রংপুরে যৌথ মোবাইল কোর্টে ৪ ইটভাটাকে ১৫.৫ লাখ টাকা জরিমানা

র‌্যাব- ১৩, রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ০৪ টি ইট-ভাটাকে ১৫,৫০,০০০/- (পনের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা।

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সাম্প্রতিক সময়ে রংপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।

র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় ইং ০৮/০৪/২০২৬ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকা হতে বিকাল ০৪.৪০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর চৌকস আভিযানিক দল এবং রংপুর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণের নেতৃত্বে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ভগবতীপুর ও রামপুরা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(১)/(২) এর বিধান লঙন করে ১৫/১৬ ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত বিভিন্ন লাইসেন্স/অনুমোদন ছাড়া ইটভাটা চালানো, নিষিদ্ধ এলাকায় (আবাসিক, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে) ভাটা স্থাপন এবং ইটভাটা স্থাপনে আইনের বিধিমালা লঙ্ঘন, অবৈধ স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষণ, অতিরিক্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গমন, পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম, দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা না থাকা ও অবৈধ মজুতদারি, টায়ার বা ক্ষতিকর পদার্থ পোড়ানো, অনুমোদন বিহীন উৎপাদন, শব্দদূষণ, আইনের শর্ত ভঙ্গকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৪ টি ইট-ভাটার মালিকের বিরুদ্ধে যথাক্রমে ১। মোঃ রবিউল প্রামানিক (R R Bricks) কে ৫,০০,০০০/-টাকা, ২। মোঃ নাজমুল ইসলাম (L K S Bricks) কে ২,৫০,০০০/- টাকা, ৩। মোঃ সাজেদুল ইসলামকে ৪,০০,০০০/- টাকা এবং ৪। মোঃ রবিউল ইসলামকে ৪,০০,০০০/- টাকা সর্বমোট ১৫,৫০,০০০/- (পনের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

রংপুরে যৌথ মোবাইল কোর্টে ৪ ইটভাটাকে ১৫.৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০১:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

র‌্যাব- ১৩, রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ০৪ টি ইট-ভাটাকে ১৫,৫০,০০০/- (পনের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন