ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার একান্ত বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। এ সময় খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থারও খোঁজ খবর নেন।

এর আগে, শুক্রবার বিকেল ৪টায় খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন। প্রায় আধঘণ্টা পর সেনাকুঞ্জে পৌঁছান তিনি। এ সময় তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ও ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার সঙ্গে ছিলেন।

সেনাকুঞ্জে পৌঁছানোর পর খালেদা জিয়ার স্বাগত জানানো হয়। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও খালেদা জিয়ার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় পাশেই ছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এরপর এই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়াও সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ যোগ দেন।

নিউজবিজয়২৪.কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার একান্ত বৈঠক

আপডেট সময় ১২:৪৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন