ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হরমুজ প্রণালি পেরিয়ে যুদ্ধের আগে জ্বালানিবাহী ৭ জাহাজ বন্দরে

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পেরিয়ে আসা জ্বালানি তেলবাহী ৭টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

রোববার (৮ মার্চ) সকালে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানান।

তিনি জানান, শনিবারের (৭ মার্চ) মধ্যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। ৭টি জাহাজের মধ্যে ৫টি জাহাজই কাতার থেকে এলএনজি নিয়ে এসেছে।
এসব জাহাজে ৩ লাখ ৯ হাজার ১১০ টন এলএনজি রয়েছে। সেগুলো হচ্ছে ফ্রান্সের পতাকাবাহী ‘এমভি আল জোরে’, গ্রিক পতাকাবাহী ‘এমভি আল জাসাসিয়া’, বাহামা পতাকাবাহী ‘এমভি লুসেল’, লাইবেরিয়া পতাকাবাহী ‘এমভি আল গালায়েল’ ও ‘এমভি লেব্রেথা’।

পানামা পতাকাবাহী ‘এমভি এলপিজি সেভেন’ ও ‘mv G YMM’ নামের ২টি জাহাজে ওমান থেকে আনা ৪১ হাজার ৪৮৮ টন এলপিজি রয়েছে।

এ ছাড়া ‘এমভি বে ইয়াসু’ জাহাজে ইউএই থেকে আনা পলিয়েস্টার ফাইবার, রেজিনসহ বিভিন্ন পণ্য তৈরির কাঁচামাল মনো-ইথিলিন গ্লাইকল (এমইজি) রয়েছে।
এর বাইরে আরও অন্তত চারটি সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারবাহী জাহাজ এসেছে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পাড়ি দেওয়া।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

হরমুজ প্রণালি পেরিয়ে যুদ্ধের আগে জ্বালানিবাহী ৭ জাহাজ বন্দরে

আপডেট সময় ১২:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পেরিয়ে আসা জ্বালানি তেলবাহী ৭টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন