ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, র‍্যাব-১৩’র অভিযানে চালক গ্রেফতার

কুড়িগ্রামে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালককে হত্যা; র‌্যাব ১৩ এর অভিযানে ঘাতক ট্রাক চালক গ্রেফতার।

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গত ইং ১৪/০১/২০২৬ তারিখ সময় সকাল ১০.১৫ ঘটিকায় বাইকচালক ভিকটিম মোঃ নজরুল ইসলাম নয়ন তার নিজ বাড়ি কুড়িগ্রাম থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে তার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বের হয়ে কুড়িগ্রাম পৌরসভাধীন তারামন বিবি চৌরাস্তা পৌঁছা মাত্রই নাগেশ্বরী হতে কুড়িগ্রামগামী পাথর বোঝাই একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে ভিকটিমের ব্যবহৃত মোইসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে ভিকটিম ট্রাকের চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যু বরণ করে। পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ এনামুল হক বাদী হয়ে গত ১৪/০১/২০২৬ তারিখ ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৬/০২/২০২৬ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন ধবলগুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মোঃ হাবিবুর রহমান (২৫), পিতা- মোঃ নুরুজ্জামান মিয়া, সাং-চাপড়া কান্দিরহাট, থানা-পীরগাছা, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, র‍্যাব-১৩’র অভিযানে চালক গ্রেফতার

আপডেট সময় ০২:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

কুড়িগ্রামে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালককে হত্যা; র‌্যাব ১৩ এর অভিযানে ঘাতক ট্রাক চালক গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন