ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চিলমারীতে র‍্যাব-১৩ এর অভিযান, ১৫.৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৫.৬ কেজি গাঁজাসহ ০৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ৩১/০১/২০২৬ তারিখ রাত ০২:৫০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এর দক্ষিন পার্শ্বে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে চালকের সিটের নিচে এবং সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫.৬ কেজি গাঁজা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইসমাইল হোসেন (২৫), পিতা- কাশেম প্রামানিক, মাতা- জমেলা খাতুন, সাং-সন্তোষ, ইউপি-রুপবাটি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ নবীর আলী (৪৫), পিতা- মোঃ চাদ আলী শেখ, মাতা- রেবা খাতুন, সাং-নলুয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ এবং ৩। মোঃ আজিজুল হক (৩৫), পিতা- কয়সার মন্ডল, মাতা- আছিয়া বেগম, সাং-অনন্তপুর,  ইউপি- কাশিপুর, থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামিগণ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আদিতমারীতে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ভুয়া ক্ষতিগ্রস্ত দেখিয়ে সংবাদ সম্মেলন!

চিলমারীতে র‍্যাব-১৩ এর অভিযান, ১৫.৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামের চিলমারীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৫.৬ কেজি গাঁজাসহ ০৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ৩১/০১/২০২৬ তারিখ রাত ০২:৫০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এর দক্ষিন পার্শ্বে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে চালকের সিটের নিচে এবং সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫.৬ কেজি গাঁজা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইসমাইল হোসেন (২৫), পিতা- কাশেম প্রামানিক, মাতা- জমেলা খাতুন, সাং-সন্তোষ, ইউপি-রুপবাটি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ নবীর আলী (৪৫), পিতা- মোঃ চাদ আলী শেখ, মাতা- রেবা খাতুন, সাং-নলুয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ এবং ৩। মোঃ আজিজুল হক (৩৫), পিতা- কয়সার মন্ডল, মাতা- আছিয়া বেগম, সাং-অনন্তপুর,  ইউপি- কাশিপুর, থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামিগণ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন