সৌদি আরবের আভা অঞ্চলে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি (২৬) ও নোয়াখালীর বাসিন্দা ফ্রিজার ভ্যানচালক কামরুল হাসান নিহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আশরাফের চাচা খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন।
মীর হোসাইন বলেন, সকালে মাছ নিয়ে সৌদি আরবের আভা অঞ্চল থেকে জিজান যাওয়ার পথে পাহাড়ি সড়কে দুর্ঘটনা ঘটে। এতে চালক ও পাশে থাকা আশরাফ উদ্দিন মৃত্যুবরণ করেন। দুই মাস আগে ছুটি শেষে দেশ থেকে কর্মস্থলে ফিরে যান আশরাফ। লাশ দেশে আনতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
অনলাইন ডেস্ক : 



























