ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে নামিয়ে মারধর, ফোনসহ ১৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ

ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।ওই ছাত্রদল নেতার নাম মো. সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। সাব্বির ঝালকাঠির রাজাপুরের সাঙ্গর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।সাব্বির খান সাংবাদিকদের বলেন, তিনি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন। পথে বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের রাজনৈতিক পরিচয় দেন। ওই ব্যক্তি তাঁর ফেসবুক পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।সাব্বির খানের ভাষ্য, এর কিছুক্ষণ পর রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে নামিয়ে নিয়ে যায়। তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল বলে অভিযোগ করেন সাব্বির। পরে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।ছাত্রদল নেতা সাব্বির খানের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছেহামলাকারীরা পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করেন বলেও অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, পরে ওই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এ সময় তাঁর মুঠোফোনে ও সঙ্গে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।বাসে পিরোজপুর হয়ে ঝালকাঠির রাজাপুরে যাওয়া যায়। সাব্বির জানান, কৌশলে তিনি হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা হাসপাতালে যান। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নেন এবং তাঁর প্রতি সমবেদনা জানান।অসিত কুমার, চিকিৎসক, পিরোজপুর সদর হাসপাতালবর্তমানে চিকিৎসাধীন সাব্বির খান কিছুটা সুস্থ হয়েছেন। তবে তিনি এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হওয়ায় মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, সাব্বিরের ওপর এ আঘাত শুধু তাঁর ব্যক্তিগত বিষয় নয়। এটি ছাত্রদলের ওপরও আঘাত। তিনি সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার বিচার হবে বলেও জানান।পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, গোপালগঞ্জে সাব্বিরকে বাস থেকে নামিয়ে মারধর ও ফেসবুকে বক্তব্য প্রকাশের ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নেতারাও তাঁর খোঁজখবর নিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা পেলে তাঁরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক অসিত কুমার বলেন, বর্তমানে চিকিৎসাধীন সাব্বির খান কিছুটা সুস্থ হয়েছেন। তবে তিনি এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হওয়ায় মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির খানের সঙ্গে পুলিশের কথা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ম্যাচ খেলতে ডিসেম্বরে আর্জেন্টিনায় ফিরছেন মেসি!

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে নামিয়ে মারধর, ফোনসহ ১৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৭:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।ওই ছাত্রদল নেতার নাম মো. সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। সাব্বির ঝালকাঠির রাজাপুরের সাঙ্গর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।সাব্বির খান সাংবাদিকদের বলেন, তিনি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন। পথে বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের রাজনৈতিক পরিচয় দেন। ওই ব্যক্তি তাঁর ফেসবুক পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।সাব্বির খানের ভাষ্য, এর কিছুক্ষণ পর রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে নামিয়ে নিয়ে যায়। তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল বলে অভিযোগ করেন সাব্বির। পরে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।ছাত্রদল নেতা সাব্বির খানের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছেহামলাকারীরা পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করেন বলেও অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, পরে ওই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এ সময় তাঁর মুঠোফোনে ও সঙ্গে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।বাসে পিরোজপুর হয়ে ঝালকাঠির রাজাপুরে যাওয়া যায়। সাব্বির জানান, কৌশলে তিনি হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা হাসপাতালে যান। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নেন এবং তাঁর প্রতি সমবেদনা জানান।অসিত কুমার, চিকিৎসক, পিরোজপুর সদর হাসপাতালবর্তমানে চিকিৎসাধীন সাব্বির খান কিছুটা সুস্থ হয়েছেন। তবে তিনি এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হওয়ায় মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, সাব্বিরের ওপর এ আঘাত শুধু তাঁর ব্যক্তিগত বিষয় নয়। এটি ছাত্রদলের ওপরও আঘাত। তিনি সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার বিচার হবে বলেও জানান।পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, গোপালগঞ্জে সাব্বিরকে বাস থেকে নামিয়ে মারধর ও ফেসবুকে বক্তব্য প্রকাশের ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নেতারাও তাঁর খোঁজখবর নিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা পেলে তাঁরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক অসিত কুমার বলেন, বর্তমানে চিকিৎসাধীন সাব্বির খান কিছুটা সুস্থ হয়েছেন। তবে তিনি এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হওয়ায় মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির খানের সঙ্গে পুলিশের কথা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন