ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিয়ের আশ্বাসে ঢাকায় নেওয়া কিশোরী উদ্ধার, ধর্ষণ মামলায় চীনা নাগরিক কারাগারে

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১২:১৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 6

টিকটকে পরিচয়ে বিয়ের আশ্বাসে মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং (৪১) নামের চীনা এক নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। এ ঘটনায় ওই চীনা নাগরিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ওই কিশোরী ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরের দিন মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। নিখোঁজের ছয় দিন পর গতকাল মঙ্গলবার রাতে ওই কিশোরী তার বড় বোনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে।ওই কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন একটি ভবনের সপ্তম তলার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।সদর থানার পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে ওই চীনা নাগরিকের সঙ্গে কিশোরীর পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট খাওয়াদাওয়া ও আলাপচারিতার পর ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে চীনা নাগরিক একাধিকবার ধর্ষণ করেন।এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে কিশোরী জবানবন্দি দিয়েছে। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, আজ বুধবার বিকেলে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চাইলেন পলক

বিয়ের আশ্বাসে ঢাকায় নেওয়া কিশোরী উদ্ধার, ধর্ষণ মামলায় চীনা নাগরিক কারাগারে

আপডেট সময় ১২:১৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টিকটকে পরিচয়ে বিয়ের আশ্বাসে মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং (৪১) নামের চীনা এক নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। এ ঘটনায় ওই চীনা নাগরিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ওই কিশোরী ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরের দিন মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। নিখোঁজের ছয় দিন পর গতকাল মঙ্গলবার রাতে ওই কিশোরী তার বড় বোনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে।ওই কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন একটি ভবনের সপ্তম তলার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।সদর থানার পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে ওই চীনা নাগরিকের সঙ্গে কিশোরীর পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট খাওয়াদাওয়া ও আলাপচারিতার পর ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে চীনা নাগরিক একাধিকবার ধর্ষণ করেন।এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে কিশোরী জবানবন্দি দিয়েছে। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, আজ বুধবার বিকেলে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন