ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

23-Nov-2026

গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম-এর একটি আভিযানিক দল। এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনী (৪২ কলোনী)-এর ১৩ নম্বর কক্ষে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা কালে অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ খোরশেদ আলম রনি(৩৫), পিতা-মৃত মাহবুবুল আলম, সাং-নোয়াহাট, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। এরপর তল্লাশিকালে আসামির পরিহিত জিন্স প্যান্টের ভেতর থেকে ০১টি লোহার তৈরি ম্যাগাজিনবিহীন পুরাতন পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ০১টি স্টিলের তৈরি ম্যাগাজিনযুক্ত পিস্তলসদৃশ্য বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় ০৮:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম-এর একটি আভিযানিক দল। এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনী (৪২ কলোনী)-এর ১৩ নম্বর কক্ষে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা কালে অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ খোরশেদ আলম রনি(৩৫), পিতা-মৃত মাহবুবুল আলম, সাং-নোয়াহাট, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। এরপর তল্লাশিকালে আসামির পরিহিত জিন্স প্যান্টের ভেতর থেকে ০১টি লোহার তৈরি ম্যাগাজিনবিহীন পুরাতন পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ০১টি স্টিলের তৈরি ম্যাগাজিনযুক্ত পিস্তলসদৃশ্য বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন