আগামী ডিসেম্বর থেকেই শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারের দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা কথা বল হয়েছে।
আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া বুলেটিনে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। কমছে রোদের তীব্রতা।
আবহাওয়া তথ্যানুসারে, ভৌগলিক কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের আবহ প্রথম অনুভূত হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে অনুভূত তাপমাত্রা বেশি থাকবে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১৩ নভেম্বর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এর প্রভাবে বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে ডিসেম্বর থেকেই বাড়বে শীতের তীব্রতা। এবারের শীতে দেশের বিভিন্ন অঞ্চলে ৪ থেকে ৬টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা দেখছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময় রাজধানীর বাইরে হেমন্তের হিমেল হাওয়ার ছোঁয়া মিললেও ঢাকায় শুধুমাত্র রাতেই তা অনুভূত হয় । তবে মৃদু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। ভোরের প্রকৃতিতে হালকা কুয়াশা সঙ্গে শিশির দেখা মিলছে যা প্রকৃতিতে শীতের আগমন লক্ষ্য করা যাচ্ছে।
অনলাইন ডেস্ক : 





























