প্রথম ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রাইমারি থেকে এনআইডি তথ্য সংগ্রহে কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (০৮ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ৬ বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। আলোচনা করছি প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় যেই তথ্য দেয়া হয় সেই তথ্য নিয়ে আমরা ডেটাবেইজ করবো।
তিনি বলেন, ইভিএম আমরা ব্যবহার করবো না। এগুলা ডিজপোজাল করতে ফাইনাল স্টক টেকিং শুরু করেছি। কি পদ্ধতিতে ডিজপোজ করবো সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বলতে পারবো।
ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০ টি। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে আগে রাখা হচ্ছে এর কিছু বেশি ইউনিয়ন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, থাকছে না ইভিএম
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ০৬:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- 5


























