ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, ভালো ফলাফলে উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় ম্যাগপাই প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মেশারফ হোসেন, সদস্য সচিব মো. আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও বিএনপি নেতা মো. সাহেদুজ্জামান কোয়েল। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ রফিকুল ইসলাম এবং হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান। ম্যাগপাই প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেনের পরিচালনা মণ্ডলীর সভাপতি কে. এম. তবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, শাহ গরিবুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তবিবুর রহমান, ম্যাগপাই প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রওশন হাবিব খান মানিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানোও জরুরি। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পাঠদানের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনা ও নৈতিক শিক্ষার বিষয়ে সচেতন হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তাঁর বক্তব্য শেষে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাদের এ অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন, ভালো ফলাফলে উৎসাহ প্রদান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করতেই এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শেষপর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

দেশের সব স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

হাতীবান্ধায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, ভালো ফলাফলে উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় ম্যাগপাই প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মেশারফ হোসেন, সদস্য সচিব মো. আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও বিএনপি নেতা মো. সাহেদুজ্জামান কোয়েল। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ রফিকুল ইসলাম এবং হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান। ম্যাগপাই প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেনের পরিচালনা মণ্ডলীর সভাপতি কে. এম. তবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, শাহ গরিবুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তবিবুর রহমান, ম্যাগপাই প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রওশন হাবিব খান মানিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানোও জরুরি। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পাঠদানের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনা ও নৈতিক শিক্ষার বিষয়ে সচেতন হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তাঁর বক্তব্য শেষে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাদের এ অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন, ভালো ফলাফলে উৎসাহ প্রদান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করতেই এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শেষপর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন