ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
‎এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র, সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা দিন মোহাম্মদ আসাদুল্লাহ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান।
‎এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন, আহবায়ক হাতীবান্ধা উপজেলা বিএনপি, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম এবং বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
‎অনুষ্ঠানে দেশপ্রেম, জাতীয় সংহতি ও দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ১২:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
‎এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র, সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা দিন মোহাম্মদ আসাদুল্লাহ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান।
‎এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন, আহবায়ক হাতীবান্ধা উপজেলা বিএনপি, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম এবং বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
‎অনুষ্ঠানে দেশপ্রেম, জাতীয় সংহতি ও দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন