রংপুরের পীরগাছায় বজ্রপাতে শহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ। বুধবার সকাল সাড় ১০টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মরহুম কিতাব ফকিরের বড় ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শহিদুল ইসলাম বাড়ির পাশে মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তার মৃতদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন জানান, “ঘাস কাটার সময় বজ্রপাতে শহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।”
তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পীরগাছায় বজ্রপাতে রাজমিস্ত্রির করুণ মৃত্যু
-
তাজরুল ইসলাম , পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- - আপডেট সময় ০৮:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- 15































