গাইবান্ধায় এসআরবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন জব্দ।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।
গাইবান্ধা জেলার সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার রাতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার সদর থানাধীন সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের সারের গোডাউনের পাশে শিবপুর রোডে অবস্থিত কালভার্টের নিচে একটি সাদা রংয়ের প্লাস্টিকের কাটা বস্তার ভিতরে লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে মোড়ানো একটি লোহার তৈরী বিদেশী পিস্তুল, ০২ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি 