নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা হতে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ০১ জন পেশাদার মাদক কারবারী আটক করেছে এসআরবি-৭ চট্টগ্রাম, এসআরবি-১১, নারায়নগঞ্জ এবং ডিএনসি (নোয়াখালী) এর যৌথ আভিযানিক দল।
এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একজন মাদক কারবারী অবৈধ মাদ্রব্য ইয়াবা নিয়ে যাত্রীবাহী বাস যোগে চট্টগ্রাম হতে নোয়াখালীর উদ্দেশ্যে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় এসআরবি-৭ চট্টগ্রাম, এসআরবি-১১, নারায়নগঞ্জ এবং ডিএনসি (নোয়াখালী) এর যৌথ আভিযানিক দল কর্তৃক নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন পূর্ব সেবারহাট বাজার একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনা কালে ’বাধন পরিবহন’ নামীয় ০১টি বাস চেকপোস্ট এর দিকে এগিয়ে আসলে বাসটিতে যাত্রীবেশে বসে থাকা অভিযুক্ত আমিন হোসেন (৩৯), পিতা-মৃত আনোয়ার উল্ল্যাহ, সাং-বাবাহিপুর, থানা-সুধারাম, জেলা- নোয়াখালীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত বাসের বক্সে তল্লাশী করে স্টেইনলেস স্টীল (এসএস) শীট দ্বারা তৈরি পাইপ যুক্ত সিলিন্ডারের চুলার ভিতর বিশেষ কায়দায় লুকানো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।
অভিযুক্তের কাছ থেকে আরও জানা যে, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ইয়াবা) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয়করে পরবর্তীতে নোয়াখালী জেলার সেনবাগ থানাসহ আশপাশের এলাকার বিভিন্ন মাদক সেবী ও ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 






























