“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। আজ ০৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তারা দেশের সার্বিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব ও নিরক্ষরতা দূরীকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
উক্ত আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ 