ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শিক্ষকদের ফেসবুক ব্যবহারের নতুন নীতিমালা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সবুক তথা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের জন্য সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা করা হচ্ছে। এ নীতিমালাকে শিক্ষকরা ইতিবাচক বা ভালোভাবে দেখছেন।

তিনি বলেন, শিক্ষকরা নিজেরাই স্বশিক্ষায় শিক্ষিত। তারা শিক্ষার্থীদের আচরণ ও নৈতিকতা শেখান। তাই তাদের আলাদাভাবে আচরণবিধি শেখানোর প্রয়োজন খুব একটা নেই। তবে ফেসবুক তথা সোশ্যাল মিডিয়া অসচেতনভাবে ব্যবহার করার কারণে শিক্ষাব্যবস্থার যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এ কারণে নীতিমালা থাকাটা জরুরি।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের এমন কোনো উক্তি বা মন্তব্য করা উচিত নয়, যা সমাজে বিভেদ সৃষ্টি করে কিংবা শিক্ষার্থীর কোনো ক্ষতির কারণ হয়। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও একটি সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে। দেশের শিক্ষকসমাজও সরকারের এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সম্পত্তি দান করেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা-সংসদে নতুন বিল পাস

শিক্ষকদের ফেসবুক ব্যবহারের নতুন নীতিমালা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সবুক তথা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের জন্য সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা করা হচ্ছে। এ নীতিমালাকে শিক্ষকরা ইতিবাচক বা ভালোভাবে দেখছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন