ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
আলোচিত:

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপে থাকা ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। দৈনন্দিন বাজারে প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেওয়ার পাশাপাশি বেশ কিছু পণ্য আগের চেয়ে কম দামে কেনার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্বপ্নের বিভিন্ন আউটলেটে এই বিশেষ মূল্যছাড়ের আওতায় রয়েছে দুধ, আটা, সয়াবিন তেল, রাইস ব্র্যান অয়েল, লবণ, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, নুডলস ও ডিটারজেন্টসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।

মূল্যছাড়ের তালিকায় ৫০০ গ্রাম ফ্রেশ মিল্ক পাউডার ৬০ টাকা কমে এখন ৪২০ টাকা, আর ১ কেজি ফ্রেশ মিল্ক পাউডার ১২৫ টাকা ছাড়ে ৮২৫ টাকা দামে পাওয়া যাচ্ছে। একইভাবে ১ কেজি পুষ্টি প্লাস ১৫০ টাকা কমে ৮০০ টাকা এবং ২ কেজি পুষ্টি আটা ৩৫ টাকা কমে ৯৫ টাকা দামে কেনা যাচ্ছে। ২ কেজি এসিআই পিওর আটা ২৫ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ১০৫ টাকায়।

তেলের বাজারেও থাকছে মূল্যছাড়। ৫ লিটার রূপচাঁদা সয়াবিন তেল ২০ টাকা কমে ৯৫৫ টাকা এবং ১ লিটার রূপচাঁদা সয়াবিন তেল ৩ টাকা কমে ১৯৬ টাকা দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১২০ টাকা ছাড়ে ১,০৪০ টাকা এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১৬০ টাকা ছাড়ে ১,০৫০ টাকা দামে পাওয়া যাচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ১ কেজি ফ্রেশ লবণ ৮ টাকা কমে ৩৪ টাকা, লুজ মিনিকেট চাল প্রতি কেজি ৫ টাকা কমে ৫৫ টাকা, জিরাশাইল মিনিকেট চাল প্রতি কেজি ১৪ টাকা কমে ৫৮ টাকা, ১ কেজি পেঁয়াজ ৭ টাকা কমে ৪৮ টাকা (ঢাকা বিভাগ), প্রতি কেজি আলু ৫ টাকা কমে ২৫ টাকা এবং ১ কেজি মসুর ডাল ১০ টাকা কমে ৯০ টাকা দামে পাওয়া যাচ্ছে।

শুধু খাদ্যপণ্য নয়, পরিবারের দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় পণ্যেও বিশেষ মূল্যছাড়ের সুবিধা দিচ্ছে স্বপ্ন। ৪৯ গ্রাম ওয়াও মসলা ইনস্ট্যান্ট নুডলস ৭৬ টাকা কমে এখন ৯৯ টাকা, ১ কেজি রিন পাওয়ার ব্রাইট ২০ টাকা কমে ১৭৫ টাকা, ১ কেজি হুইল ক্লিন অ্যান্ড ফ্রেশ ১৫ টাকা কমে ১৫০ টাকা এবং ১ কেজি মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডার ৮০ টাকা কমে ১২০ টাকা দামে পাওয়া যাচ্ছে।এছাড়া পরিবারের নিয়মিত ব্যবহার্য পণ্যের মধ্যেও রয়েছে বিশেষ মূল্যছাড়।

স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের দৈনন্দিন প্রয়োজন ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। নিয়মিত বাজারের গুরুত্বপূর্ণ পণ্যগুলোতে সাশ্রয়ের সুযোগ তৈরি করার মাধ্যমে ক্রেতাদের ব্যয়ের চাপ কিছুটা কমানোই এ উদ্যোগের উদ্দেশ্য।

আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় পণ্যের মান ও প্রাপ্যতার পাশাপাশি ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্য নিশ্চিত করাকেও গুরুত্ব দেয় স্বপ্ন। সে লক্ষ্যেই বিভিন্ন সময়ে বাজার পরিস্থিতি ও ভোক্তার প্রয়োজন বিবেচনায় বিশেষ মূল্যছাড় ও অফার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

জন্মদিনে পাকিস্তান নিয়ে আবেগপ্রবণ শবনম, বললেন ‘উড়ে যেতে ইচ্ছে করে’

স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ

আপডেট সময় ১১:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপে থাকা ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। দৈনন্দিন বাজারে প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেওয়ার পাশাপাশি বেশ কিছু পণ্য আগের চেয়ে কম দামে কেনার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন