ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১১:৫২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 13

ইসরাইলি বাহিনীর হাতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। তাদের মধ্যে ৩৫০ জনকে ‘কঠোর ও অমানবিক পরিস্থিতিতে’ আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। খবর আল জাজিরার
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের দমনমূলক পদক্ষেপ নিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। এসব পদক্ষেপের শুরু ভয়ভীতি দেখানো ও গ্রেফতারের মাধ্যমে হলেও পরে তা নির্যাতন, অনাহারে রাখা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো পরিস্থিতিতে গড়ায় বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

সংগঠনটির মতে, অভিযোগ গঠন কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক রাখার ইসরাইলি নীতি তাদের অধিকার লঙ্ঘনের পাশাপাশি আরও গুরুতর অপরাধের শামিল।

প্রতিবেদনে বলা হয়, এ ধরনের আটক শিশুদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা ও পারিবারিক জীবন থেকে বঞ্চিত হচ্ছে।

আটক ফিলিস্তিনি শিশুদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

সংগঠনটি বলেছে, নির্বিচারে আটক শিশুদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সংগঠনটির মতে, আটক শিশুদের সুরক্ষা, অধিকার এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রয়োজন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ১৬ অক্টোবর ২০২৬

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

আপডেট সময় ১১:৫২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইসরাইলি বাহিনীর হাতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। তাদের মধ্যে ৩৫০ জনকে ‘কঠোর ও অমানবিক পরিস্থিতিতে’ আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। খবর আল জাজিরার
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের দমনমূলক পদক্ষেপ নিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। এসব পদক্ষেপের শুরু ভয়ভীতি দেখানো ও গ্রেফতারের মাধ্যমে হলেও পরে তা নির্যাতন, অনাহারে রাখা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো পরিস্থিতিতে গড়ায় বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন