ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

২৮ বিচারককে শোকজ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) এ তথ্য জানা গেছে।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য ও উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা উক্ত কার্যকলাপের মাধ্যমে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের শামিল।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিচারকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ও শিষ্টাচার মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। সেই নীতিমালা লঙ্ঘনের অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জনবল নেবে উপায়, লাগবে অভিজ্ঞতা

২৮ বিচারককে শোকজ

আপডেট সময় ১২:৫৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) এ তথ্য জানা গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন