ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় সার না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কৃষি বিভাগ কর্তৃক অনুমোদিত ডিলারের কাছ থেকে চাহিদামতো সার না পেয়ে লালমনিহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকেরা।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার অডিটরিয়াম চত্বর এলাকা মোর্শেদ সার ঘরের সামনে চাহিদা অনুযায়ী সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন।

স্থানীয় কৃষকদের সালে কথা বলে জানাযায়, হাতীবান্ধা উপজেলায় কৃষি বিভাগ কর্তৃক অনুমোদিত ডিলার মেসার্স মোর্শেদ সার ঘর থেকে সার বিক্রি করা হয়। কয়েক দিন ধরে কৃষকেরা সার পাচ্ছিলেন না। ওই বিক্রয়কেন্দ্র থেকে জানানো হয়েছিল আজ সকালে সার বিক্রি করা হবে। এ জন্য উপজেলার সিংগিমারী ইউনিয়নের কৃষকেরা সকালে সেখানে যান। কিন্তু কয়েকজন কৃষককে তাদের চাহিদামত সার না দিয়ে বিক্রয় কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি ‍করেন ডিলার। এতে বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। পরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী অফিসার শামীম মিঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কৃষকদের অভিযোগ, তাঁরা সকালে সার নিতে এসে জানতে পারেন, চাহিদামতো সার দেওয়া হবে না। পাশাপাশি উপ-সহকারি কৃষি কর্মকর্তা কার্তিক বর্মন ও ডিলার খুচরা দোকানদারদের কাছে সার বিক্রি শুরু করলে এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভকারী কৃষক জাহিদুল ইসলাম বলেন তাঁর দুই বিঘা জমি আবাদের জন্য ইউরিয়া সার প্রয়োজন। কয়েক দিন ধরে তিনি সারের জন্য ঘোরাঘুরি করছেন। জানতে পারেন আজ সকালে সার দেওয়া হবে। সকালেই ডিলারের বিক্রয়কেন্দ্রে যাই। কিন্তু চাহিদামতো সার না থাকায় আমাদের মত অনেক কৃষকেই সার পাচ্ছেন না। ডিলাররা চুপিসাড়ে দোকানদারদের কাছে সার বিক্রি করেন।

কৃষক কসমত আলী বলেন, ক্ষেতের জন্য এখন সার দরকার কিন্তু কোথাও সার পাচ্ছি না। দুই-এক দিনের মধ্যে সার দিতে না পারলে ভুট্টা লাগাতে পারবো না। আমার মতো বেশির ভাগ কৃষকই সার পাচ্ছে না।

মেসার্স মোর্শেদ সার ঘরের স্বত্বাধিকারী মঞ্জুর মোর্শেদকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, কত বস্তা সার বিক্রি হয়েছে আর কতটুকু মজুদ রয়েছে হিসাব করা হবে। যদি অনিয়ম থাকে তাহলে ডিলার পয়েন্ট বাতিল করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

হাতীবান্ধায় সার না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৩:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কৃষি বিভাগ কর্তৃক অনুমোদিত ডিলারের কাছ থেকে চাহিদামতো সার না পেয়ে লালমনিহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকেরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন