ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় সতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি পানাকুড়ী এলাকার সতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৭২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য আনুমানিক ৩ হাজার ৬০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়। ০৫/০৭/২৬ রবিবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ্। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্র জানান, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ চায়না জালের ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ্ বলেন, নিষিদ্ধ জালের মাধ্যমে নির্বিচারে ছোট মাছ ও পোনা নিধন হওয়ায় নদীর প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

হাতীবান্ধায় সতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

আপডেট সময় ০৬:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬