হাতীবান্ধা সামাজিক আন্দোলন পরিষদের প্রধান সমন্বয়ক কমরেড শওকত হোসেন আহমেদের নেতৃত্বে শিঙ্গীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের হাজীপাড়ায় আজ সকাল সাড়ে ১০টায় ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ রেজাউল করিম, মোঃ শাহাদাত হোসেন এবং হাজীপাড়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ শামীম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও গতকাল হাতীবান্ধার নূরানী ও হাফিজিয়া একাডেমী আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও শীতের কাপড় বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় মনোযোগী হতে সহায়ক ভূমিকা রাখবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 




























