ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ইরানকে হুমকি ট্রাম্পের

ইরানকে আবারও হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। তিনি জানিয়েছেন, তারা হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের একটি সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে এই হুমকি দিয়েছেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, তেহরান তাদের কিছু সমরাস্ত্র সরিয়ে নিয়েছে। তারা কী প্রস্তুতি নিচ্ছে, আমরা তা পুরোপুরি জানি।

ইরানের ভূগর্ভস্থ মিসাইল মোতায়েনের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, তারা ভূগর্ভ থেকে কিছু মিসাইল বের করেছে। হামলা হলে একদিনের মধ্যেই সেগুলোর অস্তিত্ব শেষ হয়ে যাবে।

সাক্ষাৎকারে বর্তমান ইরানি প্রশাসনের বিষয়ে একটি মিশ্র মূল্যায়ন তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের কূটনৈতিক আচরণের ধরনে পরিবর্তন এসেছে ইঙ্গিত করে তিনি বলেন, আমার মনে হয় অনেক দিক থেকেই তারা এখন অনেক বেশি যৌক্তিক।

সাবেক কর্মকর্তাদের চেয়ে নতুন কর্মকর্তাদের ‘বেশি বুদ্ধিমান’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, নতুনরা প্রথম বা দ্বিতীয় স্তরের কর্মকর্তাদের চেয়ে বেশি বুদ্ধিমান, যারা এখন আর দায়িত্বে নেই।

ইরানের ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, এটি নিরাপত্তার চেয়ে প্রচারণার বিষয়। তিনি বলেন, আমি মনে করি না যে এটি খুব প্রয়োজন, তবে জনসংযোগের দিক থেকে এর গুরুত্ব আছে।

হাস্যরসের সুরে তিনি আরও বলেন, ভুয়া সংবাদমাধ্যমের জন্য এটি উদ্ধার করা জরুরি। আর আমিই প্রথম বলেছিলাম যে, আমরা এটি উদ্ধার করব।

লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে ট্রাম্প বলেন, যদি যুদ্ধবিরতি না হয়, তবে আপনাদের ইরান থেকে শুধু বিশাল আলো বেরোনোর ​​দিকেই তাকিয়ে থাকতে হবে। তাদের দ্রুত চুক্তিতে স্বাক্ষর করা উচিত। যদি তারা স্বাক্ষর না করে, তবে তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী

হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ইরানকে হুমকি ট্রাম্পের

আপডেট সময় ১২:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ইরানকে আবারও হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। তিনি জানিয়েছেন, তারা হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের একটি সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে এই হুমকি দিয়েছেন। খবর আলজাজিরার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন