ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সোনার দামে সুখবর

সংগৃহীত ছবি

দেশের বাজারে সোনার দাম টানা ৬ দফা বৃদ্ধির পর অবশেষে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে সোনার দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায় নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতি অনুযায়ী ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এ সময় দাম ২৪ দফা বৃদ্ধি ও ১৩ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে সোনার দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার কমানো হয়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

সোনার দামে সুখবর

আপডেট সময় ১২:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

দেশের বাজারে সোনার দাম টানা ৬ দফা বৃদ্ধির পর অবশেষে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন