লালমনিরহাট আদিতমারী উপজেলার কুমড়ীরহাট স্কুল এন্ড কলেজ মাঠে, কুমড়ীরহাট কাশফুল স্পোটিং ক্লাব এর আয়োজনে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সামছুদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল যুব সমাজ ও তরুণ সমাজ আজ বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপদগ্রস্ত হচ্ছে তাদেরকে খেলার মাঠে ফিরে নিয়ে না আসতে পারলে আমরা তাদেরকে মুক্ত করতে পারব না। আমি যে কথাটি বলতে চাই আজকে এই খেলা মাধ্যমে বিভিন্ন সংগঠনরাও যাতে এই টুর্নামেন্টের আয়োজন করে এবং তরুণ ও যুব সমাজকে যাতে মাঠে ফিরে নিয়ে আসে। কারন আজকে তরুণ ও যুব সমাজ যেভাবে মাদকের ভয়াবহ ছোবলে আসক্ত হচ্ছে সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল খেলা। খেলার মূল প্রতিপাদ্য বিষয় হল মাদককে না বল,খেলার মাঠে ফিরে আস। তাই খেলার মাধ্যমে তরুণ ও যুবকদের সুস্থ্য দেহ মন ভাল থাকে এবং একটি পরিপুর্ণ জীবনে উদ্ভাবিত হয়। তাদের নেতৃত্বে আগামিতে সুস্থ্য, দেহ,মন প্রাণ গড়ে উঠলে আমাদের দেশ উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে।
পরিশেষে তিনি বলেন,আমি যেহেতু রাজনৈতিক কর্মি হিসেবে দির্ঘদিন থেকে রাজনীতি করি তাই এই এলাকায় বিভিন্ন মানুষের সাথে মিশে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করেছি সেহেতু আমি সামনে ত্রয়োদশ নির্বাচনে বিএনপির একজন প্রার্থী হিসেবে জনগনের সেবা করতে চাই। যদি নির্বাচিত হতে পারি তাহলে এলাকার যত সমস্যা,চিকিৎসাসেবা, রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজে সহকারী অধ্যাপক মতিউর রহমান সাজু,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,সাবেক যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক, উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বিধান চন্দ্র ও ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমূখ।
ফাইনাল খেলায় কাকিনা ফুটবল একাদশ ৫-৪ গোলে কাউনিয়া ফুটবল একাদশকে পড়াজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন কাকিনার সৌরভ ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন কাউনিয়ার শুভ। ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ৮ টি ফুটবল একাদশ দল অংশগ্রহন করে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, লালমনিরহাট) প্রতিনিধিঃ 































