ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল ফেনসিডিলসহ আটক ৩ মাদক কারবারি

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮/০৪/২০২৬ তারিখ সকাল ০৬.০০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের চন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামি মোঃ সাইফুল ইসলাম (প্রকাশ) সুজন, পিতা-ইয়াকুব আলী এর বসতবাড়ি থেকে ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুল ইসলাম সুজন (২০), পিতা-মোঃ ইয়াকুব আলী, ২। মোঃ মতিউল ইসলাম (৩০), পিতা-মৃত ফজলুল হক, উভয় সাং-চন্দ্রপুর, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট এবং ৩। মোঃ স্বপন মিয়া (৩৮), পিতা-মোঃ মফিজুল খান, সাং-উত্তর দলগ্রাম, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল ফেনসিডিলসহ আটক ৩ মাদক কারবারি

আপডেট সময় ০২:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন