ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের আউদিয়ার দোলা এলাকার একটি পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে এ মরদেহ করে লালমনিরহাট সদর থানা পুলিশ। ​নিহত আখতার হোসেন ওই এলাকার মৃত আনসার আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হন আখতার হোসেন। দুপুরের পরপর মকড়া ঢঢগাছ এলাকার আউদিয়ার দোলায় একটি পুকুরের পাশ দিয়ে কিছু ব্যক্তি যাওয়ার সময় মিঠু নামে এক ব্যক্তির পুকুরে একটি মরদেহ দেখেন। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি আখতার হোসেনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ​তিনি আরও জানান, ময়নাত দন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের আউদিয়ার দোলা এলাকার একটি পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন