ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ ৫৪২ বোতল

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকসহ একজন মহিলা মাদকব্যবসায়ী গ্রেফতার; ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল  (PHENSEDYL) ও ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl) (সর্বমোট ৫৪২ বোতল) জব্দ।
 ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১৬/০১/২০২৬ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ তালুক দুলালী মহিষতুলী গ্রামস্থ ধৃত  আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে  ধৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আসামির উত্তর দুয়ারী টিনের শয়ন ঘরে  তল্লাশীকালে খাটের নিচ হতে দুইটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল  (PHENSEDYL) ও ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl) সহ সর্বমোট ৫৪২ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ আয়না বেগম (৪০), স্বামী-মোঃ সমির উদ্দিন @ সমু, সাং-তালুক দুলালী মহিষতুলী, ইউপি: ভেলাবাড়ী, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি এবং তার স্বামী মোঃ সমির উদ্দিন ওরফে সমু লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে ফেনসিডিল জাতীয় অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, প্রতিরোধে বিজিবি

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ ৫৪২ বোতল

আপডেট সময় ০৭:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬