র্যাব-১৩ এর অভিযানে রংপুরের বদরগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিগণ ভিকটিমের প্রতিবেশী। তাদের সাথে ভিকটিমের দীর্ঘদিন যাবত ব্যবসার সুবাদে পরিচয় ছিলো। এরই ধারাবাহিকতায় ইং ২৮/১০/২০২৪ তারিখ আসামি আবু তাহের এবং তার সহযোগীরা ভিকটিম মোজাহার আলী’কে নিয়ে ঘুরার উদ্দেশ্যে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ভিকটিমের ছেলে ভিকটিমকে ফোন করলে ফোন বন্ধ পান। গত ২৯/১০/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় ভিকটিমের ছেলে ফোনের মাধ্যমে জানতে পারেন যে, তার বাবার মৃতদেহ বদরগঞ্জ থানায় আছে। পরবর্তীতে তিনি পুলিশের মাধ্যমে জানতে পারেন যে, ভিকটিম মোজাহার আলীর মৃতদেহ বদরগঞ্জ থানাধীন ০৯ নং দামোদরপুর ইউনিয়নের অন্তর্গত মোস্তফাপুর বারোবিঘা গ্রামের ভাংড়ীর দোলা নামক স্থানে জনৈক আবু তালেব এর ধানী জমিতে পড়ে ছিলো। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ খালেক ইসলাম (২৪) বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখ- ০৯/০৫/২০২৫খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৯/১২/২০২৫ তারিখ রাত ০৮:১০ ঘটিকায় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন ০৪নং পলাশবাড়ী ইউনিয়ন এর অন্তর্গত মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আসাদ আলীর বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এই হত্যা মামলার পলাতক আসামি মোঃ মমিন মিয়া (৫৩), পিতা-মৃত শহিদুল ইসলাম গাছুয়া সাইদুল ইসলাম, সাং-বড় মন্ডলপাড়া, (পলাশবাড়ী ইউনিয়ন), থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৫। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
প্রেস বিজ্ঞপ্তি 






























