ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ আগমন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার রৌমারী উপজেলায় বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়া মেমোরিয়াল মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযুদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে তিনি এক মতবিনিময় করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী রাজিবপুর, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ, জেলা প্রাণী সম্পদ কর্র্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-
কর্মচারী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম ৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী সাবেক উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতী ইসলাম নমিনী মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক ও নমিনী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, এনসিপির প্রধান সমন্বয়কারী রবিউল ইসলাম নয়ন, যুগ্ন সমন্বয়কারী সাজেদুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, উন্নয়ন, সেবা ও শৃঙ্খলার সাথে এলাকার জনসাধারন, গণমাধ্যমকর্মীদের সাথে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সভায় উপস্থিত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপজেলার অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি খাতের অগ্রগতি এবং জনভোগান্তি নিরসনে বিভিন্ন প্রস্তাব ও দাবি উপস্থাপন করেন।
জেলা প্রশাসক উত্থাপিত সমস্যাগুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারআশ্বাস প্রদান করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

রৌমারীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

কুড়িগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ আগমন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার রৌমারী উপজেলায় বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়া মেমোরিয়াল মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযুদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে তিনি এক মতবিনিময় করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী রাজিবপুর, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ, জেলা প্রাণী সম্পদ কর্র্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-
কর্মচারী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম ৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী সাবেক উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতী ইসলাম নমিনী মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক ও নমিনী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, এনসিপির প্রধান সমন্বয়কারী রবিউল ইসলাম নয়ন, যুগ্ন সমন্বয়কারী সাজেদুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, উন্নয়ন, সেবা ও শৃঙ্খলার সাথে এলাকার জনসাধারন, গণমাধ্যমকর্মীদের সাথে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সভায় উপস্থিত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপজেলার অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি খাতের অগ্রগতি এবং জনভোগান্তি নিরসনে বিভিন্ন প্রস্তাব ও দাবি উপস্থাপন করেন।
জেলা প্রশাসক উত্থাপিত সমস্যাগুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারআশ্বাস প্রদান করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন