ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারীতে অসময়ে ভয়াবহ ব্রহ্মপত্র নদী ভাঙ্গন, নদীর গর্ভে ঘরবাড়ি ফসলি জমি

রৌমারীতে অসময়ে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনের তান্ডবে ঘুম নেই নদী তীরবর্তী অঞ্চলের মানুষের। ভাঙ্গন আতঙ্কে কাটছে তাদের দিনরাত। ভিটামাটি হারানোর শঙ্কায় দিশেহারা নদী পারের মানুষ।
প্রতি বছর বর্ষাকালে তীব্র নদী ভাঙ্গন দেখা দিলেও এ বছর অসময়ে, অর্থাৎ চৈত্র মাসে শুকনো মৌসুমেই ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখের বাতি, ঘুঘুমারী, খেরুয়ারচর, চরখেদাইমারী, হবিগঞ্জ, রাজিবপুরের মোহনগঞ্জ, কোদালকাটি, নয়ারচর, বড়বেড়, কির্ত্তনটারী ব্রম্মপুত্র নদের তীরবর্তী এলাকা। মাঝে মাঝে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাগন নদী ভাঙ্গন এলাকায় পরিদর্শনে ভাঙ্গন রোধের আশ্বাস দিলেও আসায় গুড়েবালি।
গতকাল সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রৌমারী উপজেলার সাহেবের আলগা থেকে রাজিবপুর মোহনগঞ্জ পর্যন্ত চলছে এ ভাঙ্গন। তবে বর্তমানে ভাঙ্গনের ভয়াবহতা চলছে ঘুঘুমারি থেকে সুখের বাতি পর্যন্ত ১ কি: মি:। ভাঙ্গনের তান্ডবে গত ১ সপ্তাহে নদীগর্ভে বিলিন হয়েছে ঘুঘুমারি সুখের বাতি গ্রামের অন্তত ০৫ টি ঘরবাড়ি। ভাঙ্গন কবলিত এলাকার মানুষ বাড়িঘর সরিয়ে নেয়াসহ আতঙ্কে জীবন যাপন করছে। ভাঙ্গনের মুখে পড়েছে সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ মাদ্রাসাসহ একাধিক স্থাপনা। এছাড়াও ভাঙ্গন কবলে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি।
স্থানীয়দের আশঙ্কা স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন ভয়াবহ রূপ নিতে পারে। অপরদিকে নদী তীরবর্তী এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ না করলে নদী ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হবে। তাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের।
অসময়ে ভয়াবহ ও আগ্রাসী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের বিষয়ে কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আমরা সরেজমিনে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

রৌমারীতে অসময়ে ভয়াবহ ব্রহ্মপত্র নদী ভাঙ্গন, নদীর গর্ভে ঘরবাড়ি ফসলি জমি

আপডেট সময় ০২:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

রৌমারীতে অসময়ে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনের তান্ডবে ঘুম নেই নদী তীরবর্তী অঞ্চলের মানুষের। ভাঙ্গন আতঙ্কে কাটছে তাদের দিনরাত। ভিটামাটি হারানোর শঙ্কায় দিশেহারা নদী পারের মানুষ।
প্রতি বছর বর্ষাকালে তীব্র নদী ভাঙ্গন দেখা দিলেও এ বছর অসময়ে, অর্থাৎ চৈত্র মাসে শুকনো মৌসুমেই ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখের বাতি, ঘুঘুমারী, খেরুয়ারচর, চরখেদাইমারী, হবিগঞ্জ, রাজিবপুরের মোহনগঞ্জ, কোদালকাটি, নয়ারচর, বড়বেড়, কির্ত্তনটারী ব্রম্মপুত্র নদের তীরবর্তী এলাকা। মাঝে মাঝে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাগন নদী ভাঙ্গন এলাকায় পরিদর্শনে ভাঙ্গন রোধের আশ্বাস দিলেও আসায় গুড়েবালি।
গতকাল সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রৌমারী উপজেলার সাহেবের আলগা থেকে রাজিবপুর মোহনগঞ্জ পর্যন্ত চলছে এ ভাঙ্গন। তবে বর্তমানে ভাঙ্গনের ভয়াবহতা চলছে ঘুঘুমারি থেকে সুখের বাতি পর্যন্ত ১ কি: মি:। ভাঙ্গনের তান্ডবে গত ১ সপ্তাহে নদীগর্ভে বিলিন হয়েছে ঘুঘুমারি সুখের বাতি গ্রামের অন্তত ০৫ টি ঘরবাড়ি। ভাঙ্গন কবলিত এলাকার মানুষ বাড়িঘর সরিয়ে নেয়াসহ আতঙ্কে জীবন যাপন করছে। ভাঙ্গনের মুখে পড়েছে সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ মাদ্রাসাসহ একাধিক স্থাপনা। এছাড়াও ভাঙ্গন কবলে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি।
স্থানীয়দের আশঙ্কা স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন ভয়াবহ রূপ নিতে পারে। অপরদিকে নদী তীরবর্তী এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ না করলে নদী ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হবে। তাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের।
অসময়ে ভয়াবহ ও আগ্রাসী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের বিষয়ে কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আমরা সরেজমিনে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন