লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের মাটি ও মানুষের নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রভাবশালী নেতা রোকন উদ্দিন বাবুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়ানো গুঞ্জনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র ও তাঁর রাজনৈতিক অনুসারীরা জানিয়েছেন, রোকন উদ্দিন বাবুল মূলত বিএনপির রাজনীতির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি দলের একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী। এলাকার সাধারণ মানুষের মাঝেও তাঁকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে দেখার ব্যাপক আগ্রহ ও আলোচনা রয়েছে।
সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহলে তাঁর স্বতন্ত্র প্রার্থী হওয়া বা স্বতন্ত্র মনোনয়নপত্র গ্রহণ করা নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি দলের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং দলের হাই-কমান্ডের সিদ্ধান্তের বাইরে তাঁর কোনো অবস্থান নেই। তাহার নামে মিথ্যা,সাজানোভাবে স্বতন্ত প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করলেন মর্মে কম্পিউটার কম্পোজ করে একটি কাগজ সামাজিক মাধ্যমে পোষ্ট করে।যা দেখে বুঝা যায় কাগজে কোন প্রার্থী বা সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর বা সিল নেই।
তার পক্ষ থেকে তাঁর কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, “কেউ এই ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। তিনি বিএনপির সাথেই আছেন এবং দলের একজন প্রার্থী হিসেবেই নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন।নেতাকর্মীদের এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সত্যের সাথে থাকার এবং ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে রোকন উদ্দিন বাবুলের সাথে কথা হলে তিনি জানান, আমি দলের সিদ্ধান্তের বাহিরে কোন প্রকার স্বতন্ত প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করিনি। আমার কিছু বিরোধী লোক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এরুপ কাজ করছে যাতে আমি দলীয় (বিএনপির) মনোনয়ন না পাই তার জন্য আমার বিরুদ্ধে এরুপ ষড়যন্ত্র করছে। তিনি আদিতমারী-কালিগঞ্জ এলাকার জনগনের উদ্দেশ্য বলেন, নেতাকর্মীদের এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সত্যের সাথে থাকার এবং ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানানো হয়েছে।কোন গুজবে কান দিবেন না। যেকোন সময়ে ধানের শীষ প্রতিক নিয়ে আপনাদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ্। শুধু সময়ের ব্যাপার।
নিউজবিজয়২৪.কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধিঃ 































