ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’

সংসদে জামায়াত-এনসিপির উদ্দেশে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মনিরুল হক চৌধুরী বলেন, একটি কথা মনে করবেন স্বাধীনতার পরও একটা মেধাবী শ্রেণি এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমাদের যেন আল্লাহ সবকিছু হজম করার তৌফিক দেন।

রাজনীতিতে জামায়াতকে এ পর্যন্ত নিয়ে আসায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করার জন্য আহ্বান জানিয়ে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, একানব্বইয়ের সংসদে আপনাদের সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে ১৫ বছর ২০ বছর বিএনপি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি-দেশ-মানুষের বিরোধী দলের অনেক বিরোধ উপেক্ষা করে জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন।

প্রয়াত নেতা অধ্যাপক গোলাম সামাদের কথা স্মরণ করে জামায়াত-এনসিপির উদ্দেশে মনিরুল বলেন, ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’। আপনারা রাজনীতিতে এ পর্যন্ত এসেছেন- তার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানটুকু একটু স্মরণও করেন না। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ। যেমন জাসদ একসময় মনে করত আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ। তাতে ইতিহাসে দেশ কোথায় গিয়েছে এইটা বিবেচনা করার মতো বুদ্ধি-বিদ্যা আপনাদের সবার আছে।

মনিরুল হক চৌধুরী বলেন, আমার ভয় হয় কোন ভাষায় কথা বলব- এ সংসদে দাঁড়িয়ে ভয় হয় আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদের চিনতাম। আর আজ যারা বিরোধী দল, তাদের এখনো আমি চিনি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন কঠিন নির্বাচন। সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কী কঠিন নির্বাচনে পাশ করেছি।

তিনি বলেন, এত সংখ্যক সদস্য নিয়ে সংসদে আসার পর যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্কে, আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদের আজ যে প্রশ্ন করতে হয়– মুক্তিযুদ্ধ, চব্বিশের যুদ্ধ কি এক কাতারে হলো। ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তাহলে এক কথা। আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখে এ সম্পর্কে শুধু জামায়াতকে একটি কথা বলব, স্বাধীনতার পরে বা এনসিপির নেতা তাদের বয়স কম হলেও শ্রদ্ধা করি এই কারণে করি তারা সাহসী সন্তান, এ যুগের চাহিদা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

মেসি কি অবসর নিতে চলেছেন? যা বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম

‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’

আপডেট সময় ০৯:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

সংসদে জামায়াত-এনসিপির উদ্দেশে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন