ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মহালছড়িতে বিভিন্ন দলের ৫ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান।

মহালছড়ি উপজেলার আওয়ামী লীগ, জামাত,জাতীয় পার্টিসহ বিভিন্ন দল থেকে ৫ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছে।

বুধবার (২১ জানুয়ারি)খাগড়াছড়ি জেলার, মহালছড়ি উপজেলার মিনি স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় আওয়ামী লীগ, জামায়াত এবং জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৫ শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

মহালছড়ি উপজেলা বিএনপি আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া।

উপজেলা বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জনাব ছাত্তার মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ওয়াদুদ ভূইয়া তার বক্তব্যে নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন,
আজকের এই গণজোয়ার প্রমাণ করে যে দেশের সাধারণ মানুষ এখন প্রকৃত গণতন্ত্র এবং অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। আওয়ামী লীগ ও অন্যান্য দল থেকে যারা আজ আমাদের সাথে শামিল হলেন, তারা মূলত দেশপ্রেমের তাগিদে এবং জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে।

তিনি আরও যোগ করেন যে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ের এই ঐক্য বিশেষ ভূমিকা রাখবে এবং খাগড়াছড়ি জেলা বিএনপির হাত ধরে পাহাড়ি জনপদে শান্তি ও উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মনে করছেন, এই বিপুল সংখ্যক নেতা-কর্মীর যোগদান মহালছড়িতে বিএনপির সাংগঠনিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যোগদান করা কর্মীরা জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও জনগণের জন্য বিএনপির আদর্শকে তারা বেছে নিয়েছেন।

সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থেকে নবাগতদের স্বাগত জানান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

মহালছড়িতে বিভিন্ন দলের ৫ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান।

আপডেট সময় ০৭:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

মহালছড়ি উপজেলার আওয়ামী লীগ, জামাত,জাতীয় পার্টিসহ বিভিন্ন দল থেকে ৫ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন