ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মহালছড়ি জোনের উদ্যোগে এসএসসিতে কৃতী ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় মহালছড়ি জোন কর্তৃক মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি।

অনুষ্ঠানে তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ি উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী টুম্পা চাকমাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তার উচ্চশিক্ষার পথ সুগম করতে এইচএসসি পর্যন্ত প্রয়োজনীয় বই এবং ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। সেনাবাহিনীর এ সহযোগিতায় কৃতী শিক্ষার্থী ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জনকারী ১০ শিক্ষার্থী এবং মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রায় ৭০ জন ছাত্রীকে নিয়ে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি ও শিক্ষা সহায়তা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শিক্ষার প্রসার, মানবিক বিকাশ ও সম্প্রীতি বৃদ্ধিতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মহালছড়ি জোনের উদ্যোগে এসএসসিতে কৃতী ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৩:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন