ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সাফ ফুটসাল

ভুটানকে হারিয়ে ভারতকে টপকালো বাংলাদেশ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে হারের পরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ফিকে হয়ে যায় বাংলাদেশের। ভারতের বিপক্ষে ড্র করে পাওয়া এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই অবস্থান করছিল বাংলাদেশ দল। রোববার সেই অবস্থান থেকে দলকে বেশ ওপরে তুলেছে ভুটানের বিপক্ষে জয়।

থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশে নিজেদের তৃতীয় ম্যাচে ৪-১ গোলে হারিয়েছে ভুটানকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। বিরতির পর ভুটান গোল দিয়ে ম্যাচ জমিয়ে দেওয়ার আভাস দিলেও বাংলাদেশের আক্রমণাত্মক খেলার সামনে আর দাঁড়াতে পারেনি। শেষ দিকে দুই গোল করে বাংলাদেশ ৪-১ ব্যবধানের সহজ জয় তুলে নেয়।

লিগ ভিত্তিক খেলা শেষে টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। তৃতীয় ম্যাচ ড্রয়ে বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে এখন ভারতকে টপকে টেবিলের তিনে অবস্থান করছে। ৬ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের ওপরে আছে পাকিস্তান ও মালদ্বীপ।

বাংলাদেশের চতুর্থ ম্যাচ শ্রীলংকার বিপক্ষে মঙ্গলবার। রোববার অন্যান্য খেলায় পাকিস্তান ৫-২ গোলে হারিয়েছে শ্রীলংকাকে ও ভারত ও নেপাল ড্র করেছে ৩-৩ গোলে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সাফ ফুটসাল

ভুটানকে হারিয়ে ভারতকে টপকালো বাংলাদেশ

আপডেট সময় ১০:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে হারের পরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ফিকে হয়ে যায় বাংলাদেশের। ভারতের বিপক্ষে ড্র করে পাওয়া এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই অবস্থান করছিল বাংলাদেশ দল। রোববার সেই অবস্থান থেকে দলকে বেশ ওপরে তুলেছে ভুটানের বিপক্ষে জয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন