ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ব্যর্থ প্রেম ভুলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর দিন আজ

ব্রেকআপ হলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে হয় যেন জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, চারপাশের পৃথিবীটাও হঠাৎ করে শূন্য হয়ে উঠেছে। তবে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে কষ্টে ডুবিয়ে রাখা সমাধান নয়। সেই দুঃখ থেকে বেরিয়ে এসে নতুন করে নিজেকে গড়ে তোলার সাহস জোগাতেই আজকের দিন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন।

আজ সোমবার (৯ মার্চ) বিশ্বজুড়ে অনেকেই দিনটিকে পালন করেন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ হিসেবে। প্রেমে ব্যর্থতার বেদনাকে পেছনে ফেলে নতুন করে জীবন সাজানোর অনুপ্রেরণা দিতেই দিনটির প্রচলন হয়েছে।

প্রেম জীবনের স্বাভাবিক একটি অনুভূতি। কিন্তু সব ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। সম্পর্ক ভেঙে গেলে অনেকেই ভেঙে পড়েন, জীবনকে শূন্য মনে হয়। প্রিয় মানুষ হারানোর কষ্টে কেউ কেউ অবসাদগ্রস্ত হয়ে পড়েন, স্বাভাবিক জীবনযাপনেও ব্যাঘাত ঘটে। অনেকে আবার দীর্ঘ সময় ধরে বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে পারেন না।

তবে জীবন তো থেমে থাকে না। সেই বাস্তবতাই মনে করিয়ে দেয় ৯ মার্চের এই দিনটি। ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ মূলত তাদের জন্য, যারা সম্পর্ক ভাঙার কষ্টে হতাশ হয়ে পড়েছেন। দিনটি মানুষকে মনে করিয়ে দেয়- একটি সম্পর্কের সমাপ্তি মানেই জীবনের সমাপ্তি নয়। বরং এটি নতুন করে নিজেকে গড়ে তোলার সুযোগ।

অনেকে বলেন, ভ্যালেন্টাইনস ডে এবং এপ্রিল ফুল ডে’র মাঝামাঝি সময় হওয়ায় ৯ মার্চকে এই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। কারণ ভালোবাসার উচ্ছ্বাসের পর এবং মজার এক দিবসের আগে এই সময়টিকে ধরা হয়েছে আত্মবিশ্লেষণ ও নতুন করে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে।

এই দিবসটির সূচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পেছনে রয়েছেন আটলান্টার বাসিন্দা জেফ গোল্ডব্ল্যাট নামের এক তরুণ। তিনিও একসময় ব্যর্থ প্রেমের কষ্টে ভেঙে পড়েছিলেন। প্রেমিকা তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি দীর্ঘ সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কোনো কিছুতেই তার আগ্রহ থাকত না। জীবনটাই তার কাছে অর্থহীন মনে হতে শুরু করে।

কিন্তু একসময় তিনি উপলব্ধি করেন, তিনি একা নন। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা প্রেমে ব্যর্থ হয়ে মানসিক কষ্টে ভুগছেন। তখনই তার মনে হয়, যদি এমন একটি দিন থাকে যা মানুষকে ব্যর্থতার পর আবার ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।

এই ভাবনা থেকেই জেফ একটি কবিতা লেখেন এবং একটি ওয়েবসাইট চালু করে সেখানে তা প্রকাশ করেন। তার সেই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ধীরে ধীরে দিনটি মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।

সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত হয়ে উঠছে। বিশেষ করে তরুণদের মধ্যে দিনটি নিয়ে আগ্রহ দেখা যায়।

বিশেষজ্ঞরা মনে করেন, সম্পর্ক ভাঙা জীবনের স্বাভাবিক একটি ঘটনা। এটি মানুষকে হতাশ করলেও একই সঙ্গে শেখায় নতুন অভিজ্ঞতা। তাই অতীতের দুঃখে ডুবে না থেকে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

আজকের দিনটি তাই মনে করিয়ে দেয়— অতীতের কষ্ট ভুলে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। জীবনের সম্ভাবনা অসীম। নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর ইতিবাচক চিন্তা নিয়েই এগিয়ে যেতে হবে।

তাই পুরোনো কষ্টকে বিদায় জানিয়ে নিজেকে ভালো রাখার প্রতিজ্ঞা করার দিন আজ। ব্যর্থ প্রেম ভুলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর দিন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

ব্যর্থ প্রেম ভুলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর দিন আজ

আপডেট সময় ০২:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

ব্রেকআপ হলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে হয় যেন জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, চারপাশের পৃথিবীটাও হঠাৎ করে শূন্য হয়ে উঠেছে। তবে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে কষ্টে ডুবিয়ে রাখা সমাধান নয়। সেই দুঃখ থেকে বেরিয়ে এসে নতুন করে নিজেকে গড়ে তোলার সাহস জোগাতেই আজকের দিন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন