ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিএনপির ৬ নেতা বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে ৬ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতরা গত ১৯ এপ্রিল উপজেলার বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন এবং শিক্ষকদের সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেছেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এই কর্মকাণ্ড দলের আদর্শ লক্ষ্য ও স্বার্থ পরিপন্থি এবং চরম শৃঙ্খলাভঙ্গের শামিল।

তাই বিএনপির অভিযুক্ত ৬ নেতাকে গাজীপুর ইউনিয়নের সব পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী হাসু, সাবেক সদস্য আরমান আলী, মো. মাহবুব আলম, রফিকুল ইসলাম।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

বিএনপির ৬ নেতা বহিষ্কার

আপডেট সময় ০৩:০০:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে ৬ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন