ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা কলোনি গ্রামের বাসিন্দা নয়ন রাজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিষয়টি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। এদিকে একই ঘটনার প্রেক্ষিতে নয়ন রাজের পক্ষ সমর্থন করার অভিযোগে লছমানপুর গ্রামের বাসিন্দা বিপুল কুমারকে (২৬) স্থানীয় জনতা আটক করে। পরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি অভিযুক্ত নয়ন রাজকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, আটক ১

আপডেট সময় ১২:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন