ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ফুডপান্ডার অফিস ঘেরাও করে রাইডারদের বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১১:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • 11

ন্যায্য ডেলিভারি চার্জ, যৌক্তিক পারিশ্রমিক, স্বচ্ছ নীতিমালা, পেনাল্টি ও অ্যাকাউন্ট সাসপেনশন ব্যবস্থার সংস্কার এবং বীমাসহ বিভিন্ন সুবিধার দাবিতে ফুডপান্ডার রাইডাররা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবারের এ কর্মসূচিতে অংশ নেওয়া রাইডাররা তাদের আয়, কাজের পরিবেশ এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন নিয়মকানুন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

রাইডারদের ভাষ্য, দীর্ঘ সময় রাস্তায় কাজ করেও বর্তমানে কাঙ্ক্ষিত আয় করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে বেড়েছে জ্বালানি, যানবাহন রক্ষণাবেক্ষণ, মোবাইল ডাটা ও অন্যান্য পরিচালন ব্যয়। ফলে অ্যাপে দেখানো আয় এবং সব খরচ বাদ দেওয়ার পর হাতে থাকা প্রকৃত আয়ের মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হচ্ছে।

তাদের অভিযোগ, ডেলিভারি চার্জের কাঠামো, রাইডারদের প্রাপ্য পারিশ্রমিক, ইনসেনটিভ ও বোনাসের হিসাব সবসময় পরিষ্কার নয়। পাশাপাশি লেট ফি, পেনাল্টি এবং অ্যাকাউন্ট সাসপেনশনের মতো ব্যবস্থাও রাইডারদের জন্য চাপ তৈরি করছে।

অবস্থান কর্মসূচিতে রাইডারদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। সেখানে তারা ‘গরিবের পেটে লাথি আর কতদিন?’, ‘কথা বললেই চাকরি নেই’, ‘আয় কম, খরচ বেশি—সঙ্গে লেট ফি, জরিমানা আর নিয়মের বেড়াজাল’সহ বিভিন্ন স্লোগান তুলে ধরেন।

রাইডাররা বলেন, জ্বালানি ও অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে ডেলিভারি পারিশ্রমিক পুনর্নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ইনসেনটিভ ও বোনাসের কাঠামো স্বচ্ছ করা, পেনাল্টি ব্যবস্থায় যৌক্তিকতা আনা এবং অ্যাপের নীতিমালা সহজ ও স্পষ্ট করার দাবি জানান তারা।

তাদের আরও দাবি, কাজের সময় দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাইডারদের জন্য পর্যাপ্ত বীমা ও নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া রাইডারদের কয়েকজন বলেন, তারা ফুডপান্ডার সঙ্গে কাজ চালিয়ে যেতে চান। তবে কাজের পারিশ্রমিক, নীতিমালা এবং নিরাপত্তার ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে তাদের জন্য এ পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ১২ সেপ্টেম্বর ২০২৬ইং

ফুডপান্ডার অফিস ঘেরাও করে রাইডারদের বিক্ষোভ

আপডেট সময় ১১:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ন্যায্য ডেলিভারি চার্জ, যৌক্তিক পারিশ্রমিক, স্বচ্ছ নীতিমালা, পেনাল্টি ও অ্যাকাউন্ট সাসপেনশন ব্যবস্থার সংস্কার এবং বীমাসহ বিভিন্ন সুবিধার দাবিতে ফুডপান্ডার রাইডাররা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন