ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ফাঁসির রায় শুনে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ সদস্যের বিস্ফোরক প্রতিক্রিয়া

জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর এএসআই আমির হোসেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বলেন, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাই করেছি। আর এখন কেন আমাকেই ফাঁসানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। রায়ে এ মামলার মোট ২৮ জন আসামির মধ্যে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

রায় ঘোষণা শেষে ট্রাইব্যুনালের এজলাস থেকে বের করার সময় চিৎকার করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে পুলিশের সাবেক এএসআই মোঃ আমির হোসেন (৩৫) বলেন, ‘আমি নির্দোষ, এই রায় মানি না মানবোবা। আমি সরকারি চাকরি করেছি। আমি শুধু সরকারের হুকুম পালন করেছি। আমি সরকারের হুকুমের গোলাম। জয় বাংলা।’

রায়ে সংক্ষুব্দ আসামি পক্ষের আইনজীবী বলেন, আবু সাইদের গেঞ্জিতে গুলির রক্তের চিহ্ন ও ছেড়া ছিলো না। টুয়েলভ শটগানের কার্টিজ জব্দ করা হয়নি।

আসামী পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন বলেন, শুধুমাত্র ডিগ্রি অব পানিশমেন্টটুকু শুনতে পেয়েছি। পরিপূর্ণ রায়টি পাওয়ার পরে বিচার বিশ্লেষণ করে আপিল করবো। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে আপিল বিভাগ থেকে প্রত্যাশা করছি খালাস পাবো।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

ফাঁসির রায় শুনে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ সদস্যের বিস্ফোরক প্রতিক্রিয়া

আপডেট সময় ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর এএসআই আমির হোসেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বলেন, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাই করেছি। আর এখন কেন আমাকেই ফাঁসানো হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন