ফকিরপাড়ায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে গরিব ও দুস্থ শতাধিক শিশু, নারী ও পুরুষের মাঝে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সামাজিক আন্দোলন পরিষদ (ফকিরপাড়া) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান সমন্বয়ক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড শওকত হোসেন আহমেদ ও তাঁর ভাইদের উদ্যোগে তিন কার্টুন শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খন্দকার আফতাব উদ্দিন, খন্দকার শুভ, শুভেচ্ছা আহমেদ, রাকা খন্দকার, সামাজিক আন্দোলন পরিষদের সদস্য সাংবাদিক নজরুল ইসলাম, ওসিয়ার রহমান ও রাসেল মোত্তাকি।
বক্তারা সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সামাজিক সমস্যা নিরসনে সামাজিক আন্দোলন পরিষদের প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
লালমনিরহাট জেলা প্রতিনিধি : 




























